Sararattir - Play by Badal Sircar
May 8-9, 2010
Livingston Student Center
84 Joyce Kilmer Avenue
Piscataway, NJ, 08854
May 8-9, 2010
Livingston Student Center
84 Joyce Kilmer Avenue
Piscataway, NJ, 08854
Please click here,
if your browser cannot render the following text.
সারা রাত্তির - একটা কালো অন্ধকার রাত্তির, একটা একা জেগে থাকা রাত্তির | এই রাত্রি কোনো পূর্নিমার আলোতে ধোওয়া প্রেয়সীর মুখ নয় | এই রাত নিজেকে হাতরে হাতরে খোঁজার রাত | কখনো কি জেগেছি এরকম করে? জানি না, হয়ত জেগেছি | হয়ত মন জেগে থাকে এরকম অসংখ্য রাত, যখন শরীর ঘুমিয়ে পরে সময়ের অভ্যাসে |
সময় - চিরন্তন - বাস্তব - প্রতিদিনের অভ্যাস - বেঁচে থাকার, টিকে থাকার অভ্যাস | লাভ ক্ষতি, দেওয়া নেওয়ার হিসাব করতে করতে কি যেন একটা গুলিয়ে দেওয়ার, চাপা দেওয়ার চেষ্টা | দিনের আলোয়, সুখের আয়েশে, অভ্যাসের হাসিতে, " ভালো আছি", " ভালো থেকো" , কথার ভিড়ে যে কথারা হারিয়ে যায় - তারা ভিড় করে আসে কোনো এক জেগে থাকা থেমে যাওয়া রাত্তিরে | এ রাতে জাগতে নেই, জাগলে শান্তি নষ্ট হয়, সান্তনা ধ্বসে পড়ে |
এমনি এক রাতের কথা " সারারাতির" তোমরা যাও - তোমরা ঘুমোতে যাও | প্রতিদিনের অভ্যস্ত আয়েশের আরামের ঘুম | কিন্তু কেউ কেউ জেগে উঠবে | জ্বালা ধরা মেলে থাকা খোলা চোখে বসে থাকবে জানলায় - অবাস্তব চাওয়ার চাহিদা নিয়ে এক অসম্ভব সম্ভাবনার বিশ্বাসে | এই রাত্তির " সারারাত্তির" তাদের |
"সারারাত্তির" কি কোনো গল্প বলা নাটক? নাকি ঘটনার চমকে পাকিয়ে পাকিয়ে এক রহস্যের জ্বাল বোনা, নাকি তত্বের বিশ্লেষনে কেটে ছিঁড়ে দেখা মানুষের স্বযত্নে লালিত সম্পর্ককে | হয়ত এর সবগুলোই বা কোনটাই নয় | আমার কাছে এ এক শেষ না জানা ভাবনার রেশ ধরিয়ে দেওয়া | এমন এক চাওয়া কে ছুঁয়ে যাওয়া যা চাইতে ভুলে গেছি অনেক দিন | এমন এক সপ্নের একান্ত নিজস্য সীকৃতি যা প্রকাশের আলোয় ব্যক্ত হয় না |
তাহলে কি করে আঁকা যায় সে ছবি যা প্রত্যেক দর্শক কে দেবে তার নিজের রং তুলি - তার মাথার মধ্যে তোলপাড় করাবে ভাবনার প্রতিধ্বনি | এ নাটক শুধু "দেখা" -র নয়, এ অনুভূতির | তাই অভ্যস্ত মঞ্চের গন্ডিতে একে বাঁধলে চলবে না | এ যেন এক আকারহীন ছবি আঁকার চেষ্টা, যেখানে দক্ষ তুলির টানের শব্দে , রঙের গন্ধে, কান্ভাসের স্পর্শে মিলিয়ে মিশিয়ে ফুটিয়ে তুলতে হবে কিছু ভাবনার ইঙ্গিত | আর বাকিটা প্রত্যেকের একান্ত নিজস্য অনুভূতি |
- Subhasis Das, Director